বাংলাদেশের সব থেকে ক্রান্তিকাল চলছে, বাংলাদেশের ক্রান্তিকাল মানে প্রতিটি জনগণের ক্রান্তিকাল। সব থেকে দুঃসময়ে বিগত সতেরো আঠারো বছরে বাংলাদেশের সব সেক্টর কে ভেঙ্গে ফেলা হয়েছে।প্রতিটি সেক্টরকে পরিকল্পিতভাবে ভেঙ্গে ফেলা হয়েছে। সেক্টর ওয়াইজ ভেঙ্গে ফেলা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আইন ব্যবসাকে ধ্বংস করা হয়েছে, সচিবালয় কে ধ্বংস করা হয়েছে ব্যাংক, ব্যবসা- বাণিজ্য কে ধ্বংস করা হয়েছে,।বেকারত্বকে উপরের দিকে তুলতে তুলতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বেকার যুবকদের মাদকের দিকে ঝুকতে হচ্ছে। দুর্নীতিতে চ্যাম্পিয়নের উপরে চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (১ফেব্রুয়ারি ) বিকেলে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন। পুতুল আরো বলেন, বাংলাদেশের টাকা পাচার হতে হতে অর্থনীতি শেষ হয়ে গেছে। এমন একটি ভঙ্গুর দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র কর্মী হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি কি করে বাংলাদেশের মাটিকে আবারো শক্ত করে নতুন করে দাঁড়াতে পারে। অথচ আজকে যখন মাফিয়াতন্ত্র বিদায় হয়ে গেছে আমরা একটু একটু করে ইমারত তৈরীর জন্য একটা একটা করে ইট গাততে শুরু করেছি, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা আবার শুরু করতে হবে। বাংলাদেশের মা বোনদের ইজ্জত আবার ফিরে নিয়ে আসতে হবে। বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনারা ২০২৬ সালে কোন প্রতীকে ভোট দিয়েছিলেন, তখন আপনারা কোন মুখে বলবেন যে আমরা ধানের শীষে ভোট দেই নাই। আবার আপনারা বলবেন বিএনপি করি। তিনি বলেন, আগামী ১২ তারিখ বিজয় হবে বাংলাদেশের, বিজয় হবে ধানের শীষের, বিজয় হবে ফজলুর রহমান পটলের, বিজয় হবে ফারজানা শারমিন পুতুলের, বিজয় হবে আপনাদের। নির্বাচন করতে আসছেন- নির্বাচন করেন, মানুষের দ্বারে দ্বারে যান ভোট চান, কি সুযোগ সুবিধা দিবেন সেই কথা বলেন। কার বাড়ি কোন জায়গায় এইটা নিয়ে আপনার কেন এত মাথাব্যথা, বাড়ি আমার লালপুর, কবর হবে লালপুর, আমার শ্বশুরবাড়ি মাদারিপুর। সমস্যাটা কি? আপনার সমস্যাটা কি? জলে? গায়ে জলে? আগুন লাগে- শুধু লালপুর বাগাতিপাড়ার জন্য ফারজানা শারমিন পুতুলের জন্ম হয় নাই, সারা বাংলাদেশের পরিবর্তন করার জন্য জন্ম হয়েছে। এছাড়াও তিনি ফ্যামিলি কার্ড কৃষি কার্ড সহ বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে কথা বলেন। চংধুপইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, এ্যাড, মোস্তাফিজুর রহমান, চংধুপইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জিল্লুর রহমান জুলহাস ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান সহ বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক নারী-পুরুষ।