সৈয়দপুরে

জামায়াত প্রার্থীর পথসভায় ভিপি সাদিক, ভোট চাইলেন দাঁড়িপাল্লায়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০০ পিএম
জামায়াত প্রার্থীর পথসভায় ভিপি সাদিক, ভোট চাইলেন দাঁড়িপাল্লায়

নীলফামারী- ৪ আসন সৈয়দপুর ও কিশোরগঞ্জ মিলে। এ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী  আব্দুল মুনতাকিম ও হ্যা ভোটের পক্ষে প্রচারণা চালাতে সৈয়দপুর এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি সৈয়দপুর বিমানবন্দরে এলে তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান, জামায়াতের এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা জামায়াতের নেতারা। বিমানবন্দর থেকে একটি গাড়ীতে জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম ও ভিপি সাদিক সৈয়দপুর শহরে প্রবেশ করেন। এ সময় হাজার মানুষ সামিল হয়। পরে সৈয়দপুর শহরের পাঁচমাথা ট্রাফিক পুলিশ বক্স্র সামনে এক পথসভায় মিলিত হন। পথসভায় ভিপি হ্যাঁ ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় তিনি আগামীর ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেন। পথসভা শেষে তিনি সৈয়দপুর শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণকালে দাঁড়িপাল্লার প্রচারাভিযান চালান। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন। তিনি বলেন,ইনসাফ কায়েমে তরুণরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। তেমনি ইনসাফের দেশ গড়তে আপনারা সবাই জামায়াত ও শাপলা কলিতে ভোট দিয়ে বিজয়ী করবেন। সৈয়দপুর থেকে তিনি নীলফামারী যান। সেখানে নীলফামারী - ২ আসনে জামায়াতের এমপি প্রার্থী আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী - ১ আসনে জামায়াত প্রার্থী মোঃ আব্দুস সাত্তার ও নীলফামারী - ৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে অংন নেন।

আপনার জেলার সংবাদ পড়তে