কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে মনিটরিং টিম এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাপ্টেন এসএম আফসান আহমেদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী ও প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন কেন্দ্রর প্রধান শিক্ষকগণ অংশগ্রহন করেন। এতে প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা, বুথ স্থাপন, সিসিটিভি স্থাপন, প্রতিটি ভোট কেন্দ্রে লাইটিং, বৈদ্যুতিক সংযোগ, ওয়াশব্লক, ইন্টারনেট সংযোগ, ভোটারদের সুরক্ষা, এবং উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল বৃদ্ধি, সিসিটিভি মনিটরিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।