বাউফলে ‘হ্যা’ ভোটের নির্বাচনী প্রচারণা গাড়ীর উদ্বোধন

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :
| আপডেট: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৫ পিএম | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৪ পিএম
বাউফলে ‘হ্যা’ ভোটের নির্বাচনী প্রচারণা গাড়ীর উদ্বোধন

পটুয়াখালীর বাউফলে  ‘হ্যা’ ভোটের নির্বাচনী প্রচারণা গাড়ীর উদ্বোধন করেছে জামাতে ইসলামী বাংলাদেশ। আজ (২ জানুয়ারি)  সোমবার দুপুর ১২টায় বাউফল পৌরশহরের কাগুজিরপুল বাজার থেকে গাড়িটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন বাবর, পটুয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারী, সহকারি সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং নির্বাচন পরিচালক আতিকুর রহমান  নজরুল। বর্ণাঢ্য সাজে সজ্জিত প্রচারণা গাড়িটি বাউফল উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন এলাকায় ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে।

আপনার জেলার সংবাদ পড়তে