রংপুরে কূপ খনন কাজের উদ্বোধন

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৮ পিএম
রংপুরে কূপ খনন কাজের উদ্বোধন

রংপুরের পীরগঞ্জের ১০ নং শানেরহাট ইউনিয়নের ভেলামারী পাথারে দীর্ঘ ০৫ যূগ পর খনি অনুসন্ধান করে আবারও কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায়  উপজেলার শানেরহাট ইউনিয়নের ছোটপাহাড়পুর গ্রামের ভেলামারী পাথারে লৌহ খনির অনুসন্ধান কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষ উদার, যে কারনে সৃষ্টি কর্তা এই এলাকায় মাটির নিচে খনিজ সম্পদ দিয়েছেন। এখানে যে খনিজ সম্পদ পাওয়াযাবে তা উত্তোলনে সহায়তা করবে সরকার। তিনি আরও বলেন, এটি কোন সাধারন বিষয় নয়, এটি জাতির স্বপ্ন। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কূপ খননকাজ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নান, উপ-মহাপরিচালক আলী আকবর। এ সময় উপস্থিত ছিলেন,পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাজনাব পপি খাতুন ও শানেরহাট ইউ,পি চেয়ারম্যান মেছবাহুর রহমান। সংশ্লিষ্ট সূএে জানা গেছে, বিগত ১৯৬৫ সালে উপজেলার শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের ভেলামারী পাথারে প্রথম লৌহ খনির প্রাথমিক সন্ধান পেয়েছিল তৎকালীন (পাকিস্থান) সরকারের খনিজ সম্পদ বিভাগ। ওই সময়ে খনি চিহ্নিতকরতে কূপ খনন করে কংক্রিটের ঢালাই দিয়ে রাখা হয় অনুসন্ধান করা চারটি কূপের মুখ। যা আজও দৃশ্যমান। ১৯৬৫ সালের ০৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধের পরপরই তৎকালীন সরকারের খনিজ সম্পদ বিভাগের একদল কর্মকর্তা স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য চিত্র অনুযায়ী একটি বিমান ও গাড়িবহর

আপনার জেলার সংবাদ পড়তে