চরভদ্রাসনে কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৮ পিএম
চরভদ্রাসনে কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর হাট সংলগ্ন ঐতিহ্যবাহী লিটন ষ্টার কেজি স্কুলের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬খ্রিঃ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ বার্ষিক ক্রীড়ার সভাপতিত্ব করেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ খান। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আশরাফুল ইসলাম মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দিন আহাম্মেদ, আসমা আক্তার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও ইউপি সদস্য সারওয়ার আজম মৃধা প্রমূখ। উক্ত কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতাটি সম্পন্ন হয়।   জানা যায়, এ বছর মোট ৩৯টি ইভেন্টের উপর ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়। এসব ইভেন্টগুলোর মধ্যে দৌড় প্রতিযোগীতা, রশি ঘুর্নন দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ ও যমন খুশি সাজ সহ বিভিন্ন ইভেন্টগুলো ছিল। উক্ত কেজি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সমাজ সেবকদের পরিচালনার মাধ্যমে ক্রীড়া ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে