চাটমোহরে সরকারি কর্মচারীদের কর্মসূচি

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৯ পিএম
চাটমোহরে সরকারি কর্মচারীদের কর্মসূচি

সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহরে দ্বিতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা শাখা উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে মোঃ আজমত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন,সাজু আহমেদ চৌধুরী,আঃ রশিদ,ইয়াছিন হোসেন সোহাগ,শরিফুল ইসলাম,রেজাউল করিম,শাহাদত হোসেন,সিনিয়র স্টাফ নার্স লাইলী শেখ,রুমা খাতুন প্রমুখ।  বক্তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন অন্যথায় তারা নির্বাচনী কার্যক্রম পালন করবেন না। আজ মঙ্গলবারও এই কর্মসূচি পালন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে