চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের হাজী মেহের উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২ ফেব্রুয়ারি) স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আঃ রহমান সরকারের সভাপতিত্বে,বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলীর সার্বিক তত্বাবধানে প্রতিােগিতার উদ্বোধন করেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃ সামাদ,ডাঃ আঃ সবুর,জয়নাল আবেদীনসহ শিক্ষকমন্ডলী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।