মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় প্রতিষ্ঠানে জরিমানা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২১ পিএম
মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় প্রতিষ্ঠানে জরিমানা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মিষ্টান্নজাত খাদ্যে উৎপাদন ও মেয়াদোত্তীণের তারিখ উল্লেখ না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান। একটি হোটেল মালিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া বাজারে পরিচালিত অভিযানে ‘বিসমিল­াহ হোটেল’ নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। তিনি জানান, হোটেলটিতে সংরক্ষিত বিভিন্ন ধরনের মিষ্টান্নজাত খাবারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় এ দণ্ড প্রদান করা হয়। এছাড়া ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে হোটেল কর্তৃপক্ষকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়নের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অভিযানকালে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা, অভয়নগর থানা পুলিশের সদস্যরা, স্থানীয় সাংবাদিক এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে