জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের বিষয় একটি পোস্ট নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হওয়ায় ভোলার দৌলতখানে ঝাড়ু মিছিল হয়েছে । সোমবার (২ ফেব্রুয়ারি ) বিকালে দৌলতখান দক্ষিণ বাজার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দলের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতখান পৌর শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার ঘুরে দক্ষিণ বাজার বিএনপি দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম, পৌর মহিলা দলের নেত্রী জাহানারা বেগম বুলু, লিনা চৌধুরাণী প্রমুখ। মহিলা দলের নেত্রীরা বক্তব্যে জামায়াতে ইসলামিকে নারী বিদ্বেষী দল আখ্যা দিয়ে নানা নেতিবাচক মন্তব্য করে বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের পতিতা বৃত্তির আখ্যা দেয়ায় জাতির সামনে স্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে। তারা বলেন, কর্মজীবী নারীদের পতিতাবৃত্তি বানানোরচেষ্টা চেষ্টা করা হচ্ছে। নারীদের অবমাননা করেছে। নারী নেত্রীরা, ডা. শফিকুর রহমানের করা সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।