চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৬ পিএম
চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে ঐতিহ্যবাহী বি.এস. ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ খ্রিঃ সোমবার অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, ইউআরসি ইনষ্ট্রাক্টর মোঃ জাকির হোসেন ও শিক্ষক মোঃ নজরুল ইসলাম। ক্রীড়া অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান এ পরিচালনা করেন বিদ্যালয় প্রধান শিক্ষক শিরিন সুলতানা। জানা যায়, এ বছর মোট ৩৯টি ইভেন্টের উপর ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়। এসব ইভেন্টগুলোর মধ্যে দৌড় প্রতিযোগীতা, রশি ঘুর্নন দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ ও যেমন খুশি সাজ সহ বিভিন্ন ইভেন্টগুলো ছিল। উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সমাজ সেবকদের পরিচালনার মাধ্যমে ক্রীড়া ইভেন্টগুলো সম্পন্ন হয়। একই দিন বিকেলে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে