বাংলাদেশের অন্যতম সেরা সাবেক গোলরক্ষক, কিংবদন্তি ফুটবল খেলোয়াড় রঞ্জিত দাস ০২/০২/২০২৬ তারিখে সিলেট শহরের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৯৪ বছর। দেশ বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে বিওএ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান বিওএ'র সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষ থেকে রঞ্জিত দাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।