বরিশালে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১২ পিএম
বরিশালে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের পক্ষে গণসংযোগ করেছেন বরিশাল আইজীবী ফোরাম ও আইজীবী সমিতির নেতৃবৃন্দরা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় আইনজীবী নেতারা গণসংযোগ করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে বরিশাল আইজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট নাজিমুদ্দিন পান্না, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, আইজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা রিয়াজ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান চোকদার, আইজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে