আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। গতকাল সোমবার নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, মাস্টারপাড়া এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের নেতৃত্ব দেন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রোমান, অ্যাডভোকেট জোমসেদ আলী (আহ্বায়ক আইনজীবি বার রাজশাহী) মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এরসাদ আলী ইসা, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মইনুল আহসান পান্না, ড. ওসিম হোসেন, ডাঃ মনোয়ার হোসেন সাবু, ড. সামিম, প্রফেসর .আক্তার হোসেন এডভোকেট আলী আসরাফ মাসুম (সহ-সভাপতি, বিএনপি রাজশাহী), অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহিদী, অ্যাডভোকেট আলামিন, অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালীসোহো, প্রফেসর নজরুল ইসলাম, অ্যাডভোকেট সানোয়ার কবির খান ইশা, সৈয়দ রুমেলা হোসেন, ওবাইদুর রহমান হেলাল, ড: সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ইমতিয়ার মাশরুর আলামিন, ডা: ওয়াসিম হোসেন প্রমূখ।