আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, একমাত্র ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কার বিজয় হলে প্রতিটি মানুষের সার্বিক ভাগ্যের পরিবর্তনসহ নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তিনি আরও বলেছেন, ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে মানুষ একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সেই ভোটের মাধ্যমে আবার যদি পুরনো সংস্কৃতি ফিরে আসে তাহলে জুলাই ২৪ আন্দোলনের স্বার্থকতা বিলীন হয়ে যাবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন পথসভায় তিনি আরও বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি প্রার্থী জাতীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে জাতীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সমাজ বিনির্মাণে কাজ করবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা বাংলাদেশেই দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ অন্যান্য আসনের মতো বাকেরগঞ্জেও জামায়াতে ইসলামী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। বাকেরগঞ্জের মানুষের কাছে সময় এসেছে, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের ভোটের মাধ্যমে রুখে দিয়ে ন্যায়ের পথের সমাজ বিনির্মাণের সহযোগিতা করা। যে সমাজে থাকবে না কোন অবিচার, সহিংসতা ও জুলুমবাজি। তিনি বলেন, জাতীর কাছে ঘুরে ফিরে এদেশে অনেকবার নির্বাচন এসেছে কিন্তু প্রতিটি নির্বাচনে কুচক্রীমহলের মাধ্যমে জনগণের কন্ঠ চেঁপে ধরা হয়েছে। কেড়ে নেয়া হয়েছে মানুষের অধিকার। এবার আপনাদের কাছে সুযোগ এসেছে সমাজের সঠিক প্রতিনিধি নির্ধারণ করার। একমাত্র ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় এনে দিতে পারে আধুনিক ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের সহায়ক।