সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠে কেড়াগাছী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আগামী দিন তালা কলারোয়া ০১ আসনের মালিক সাধারণ জনগণ, আর এই সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা মনে রাখবেন একটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মিথ্যা প্রচারণায় না পড়ে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে কাজীহাট ও হঠাৎ গঞ্জের ব্রীজ নির্মান, কেড়াগাছী ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন করব, স্কুল কলেজ মাদ্রাসা মন্দির, রাস্তাঘাট সব শ্রেণীর উন্নয়ন করব। তিনি আরো বলেন, তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেয়া হবে। নির্বাচনীয় জনসভায় কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কেড়াগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একটা জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদি,কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আকতারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।