খুলনার রূপসা উপজেলা ছাত্রশিবির এর পক্ষ থেকে ১১ দলীয় সমর্থিত খুলনা-৪ আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাকাওয়াত হুসাইনের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও গণসংযোগ বের করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী) বাদ আসর পূর্ব রূপসা দারুসসালাম মসজিদের সামনে থেকে এ গণসংযোগ বের করে বাজার প্রদক্ষিণ করে ব্যাংকের মোড় হয়ে পূর্ব রূপসা ঘাট এলাকা সহ বিভিন্ন অলিগলিতে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বের করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, খুলনা জেলা উত্তর শাখার ইসলামী ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আবু জাফর, জেলা ফাউন্ডেশন সম্পাদক মুরসালিন আকন, খালিদ সাইফুল্লাহ, রূপসা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন, উপজেলা সেক্রেটারী তানিমুল ইসলাম শ্রাবন, শিবির নেতা মুসফিকুর রহমান, আমিনুল ইসলাম, ইসমাইল ফকির, আমজাদ হোসেন প্রান্ত, নাহিদুল ইসলাম ইমন, রূপসা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদ্দিন নিশাত, রাকিবুল, হাদিসুর রহমান বুলবুল, তামিমসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।