জাতীয় পার্টির ভোট চাওয়ার অধিকার নেই: আসাদুল হাবীব

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২০ পিএম | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২০ পিএম
জাতীয় পার্টির ভোট চাওয়ার অধিকার নেই: আসাদুল হাবীব

জাতীয় পার্টির ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এরা ১৭ বছর ধরে অশুভ শক্তির সঙ্গে লিয়াজো করে চলছিল। এরা দিনের ভোট রাতে করেছে। এ দলের গাড়ির ইঞ্জিনে নাই। এখন জাতীয় পার্টি মায়া কান্না করে। সোমবার শেষ বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুড়িগ্রাম-২আসনের বিএনপি প্রার্থী আলাহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু এসব কথা বলেন। তিনি এসময় বলেন, সামনে বিএনপি সরকার হবে। বিএনপির মার্কা ধানের শীষের বিকল্প নেই। অন্যান্য মার্কার বিকল্প জিনিস থাকলেও ধানের শীষের বিকল্প নেই। এ সময় তিনি এক গুচ্ছ ধানের শীষ সাহেল হোসনাইনের হাতে তুল দিয়ে তাকে ভোট দেয়ার আহবান জানান।  অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। তারেক রহমানের সাথে আমার ভালো সম্পর্ক। সোহেল এমপি হলে ফুলবাড়ী উপজেলার উন্নয়নের জন্য তারেক রহমানের কাছ থেকে প্রথম কাজটি নিবো। কুড়িগ্রাম-২আসনের বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপিনেতা ড.আতিক মুজাহিদ প্রসঙ্গে বিএনপিতো অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, উনি আমার আত্মীয় হয়। তার মার্কা কলি। সে কলিতে আছে। ফুল ফোটার আগে তারা এমন একটা দুর্গন্ধ দলের সঙ্গে যুক্ত হয়েছে। ওই ফুল আর ফুটবেনা।  কুড়িগ্রাম-২আসনের বিএনপি প্রার্থী আলাহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ তার বক্তব্যে তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। তিনি এমপি হলে প্রথমে ধরলা নদীর উপর বাংটুর ঘাটে সেতু দিবেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসক সংকট সমস্যা দুরা করাসহ ফুলবাড়ীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।  নির্বাচনী সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২আসনের বিএনপি প্রার্থী আলাহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র আবুবকর সিদ্দিক, সাবেক এমপি জেলা বিএনপি সাবেকনেতা ওমর ফারুক। এছাড়াও জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ত অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবে নেতা মাহাবু মিয়াসহ জেলা ও উপজেলার বিএনপি ও তার অ্গং সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে