যশোরে তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগদান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৫ পিএম
যশোরে তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগদান

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুর বিএনপি'র প্রায় সহস্রাধিক নেতাকর্মী যশোরের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে যশোরে যান। ঐ নির্বাচনী জনসভায় কুষ্টিয়া, মেহেরপুর সহ এ অঞ্চলের বিএনপি'র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থীদের হাতে ধানের শীষ দিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সহ তাদের পরিচয় করিয়ে দেন।