বিশ্ব জলাভূমি দিবস-২০২৬ উপলক্ষে উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল পুকুর, খাল-বিলে মিঠাপানির সংরক্ষণ, ব্যবহার নিশ্চিত করণ ও ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে আজ সোমবার বিকালে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ধরা’র কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার কার্য নির্বাহী সদস্য নজরুল ইসলাম, পরিবেশ কর্মী জায়েদ আহসান নিলয় উপস্থিত ছিলেন। পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু জানান, প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপন্ন হওয়া এই জনপদের কৃষি ও জেলে পেশা নির্ভর অধিকাংশ মানুষের জীবন জীবিকার জন্য কৃষি উৎপাদনেএখানকার সকল খাল ও নদীতে মিঠা পানি সংরক্ষণের দাবি জানানো হয়।