ভোলার দৌলতখানে শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দৌলতখান সমিতি, ঢাকা। সোমবার (২ ফেব্রয়ারি) দৌলতখান পৌরসভার ৫ নং ওয়ার্ডে চকবাজার এলাকায় ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে সমিতির সহসভাপতি শরীয়ত উল্লাহ রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ হোসেন রাসেল ও সদস্য আলী ইমাম ও সাংবাদিক নাজিম উদ্দীন আবির উপস্থিত ছিলেন।