নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর সফরে কুমিল্লা'র জিওসি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪৫ পিএম
নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর সফরে কুমিল্লা'র জিওসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। সোমবার (০২ ফেব্রুয়ারি) চাঁদপুর সফরের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসন ও সামরিক-অসামরিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। দুপুরে  জিওসি চাঁদপুর পৌঁছালে তাঁকে স্বাগত জানান এবং এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। এরপর সার্কিট হাউজে আসলে জিওসিকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। পরে চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, “একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সামরিক ও অসামরিক প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা এবং ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো ধরনের আপস করা হবে না।” উক্ত সভায় চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব (জঅই), বিজিবি (ইএই), এনএসআই (ঘঝও) এবং আনসার ও ভিডিপিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তীতে জিওসি নিয়াজ চাঁদপুর সেনা ক্যাম্পে মোতায়েন করা সেনাসদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শৃঙ্খলা ও আন্তঃবাহিনীর মধ্যে শক্তিশালী যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সংশ্লিষ্ট মহলের মতে, উচ্চপদস্থ এই সামরিক কর্মকর্তার সরাসরি তদারকি ও সমন্বিত উদ্যোগ আসন্ন নির্বাচনে জেলায় একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। চাঁদপুর জেলা পরিদর্শনকালে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া এর সফরসঙ্গী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম ও ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি সহ ডিভিশন সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে