শেরপুর-১ আসনের তিন প্রার্থীর ঐকমত্যের অঙ্গীকার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪৬ পিএম
শেরপুর-১ আসনের তিন প্রার্থীর ঐকমত্যের অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান।  সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে শেরপুর-১ (সদর) আসনের তিনজন ী সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ । অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থী শেরপুরের উন্নয়নে নিজ নিজ পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহার তুলে ধরেন। পরে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। পরে সংসদ সদস্য প্রার্থীরা অনিয়ম ও দুর্নীতিমুক্ত থাকার শপথ করেন। সুজনের কো-অর্ডিনেটর আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীসহ অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে