পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫১ পিএম
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও  অবস্থা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ১ ফেব্রুয়ারি রোববার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা চত্বরে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ও করেন তারা। কর্মসূচি পালনকালে সকাল ৯টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।  অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার আলম মিয়া, আলী আহমেদ রাজ, কৃষি কর্মকর্তার কার্যালয়ের স্প্রে মেকানিক সোহেল রানাসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে