সরকার কতৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের এক দফা দাবী বাস্তবায়নের দাবীতে সাতকানিয়া উপজেলা পরিষদে কর্মরত সর্বস্তরের কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত নির্দেশনার আলোকে এ কর্মসূচী পালিত হয়। ১ ফেব্রুয়ারী হতে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ৩ দিন ব্যাপী সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা করে উপজেলা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি আহম্মদ হোসাইন ও রুবেল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পিন্টু কুমার মল্লিক, রাব্বি মো. শাহাদাত চৌধুরী, ফরিদুল আলম, মো. জোবায়ের, মো. আমান উল্লাহ, নোবেল দাশ, মো. বদর উদ্দীন, মনোজ ক্মুার, মো. বিল্লাল হোসেন, মো. জিয়া, সাচিং, মফিজুর রহমান চৌধুরী, প্রদীপ কুমার, আশীষ বড়ুয়া, সুজন দাশ ও মো. ইমরান প্রমূখ।