সাঁথিয়া কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৪ পিএম
সাঁথিয়া কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

“সুস্থ দেহ,সুস্থ মন,মাদকমুক্ত শিক্ষাঙ্গন”এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়া সরকারি কলেজের আয়োজনে মঙ্গলবার(৩ফেব্রুয়ারী)কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জাতীয় সংগীত,জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম শওকত আলী খানের সভাপতিত্বে ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,রাজশাহীর কলেজ পরিদশর্ক প্রফেসর মো.মাহবুব হাসান।এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পষিদের সম্পাদক প্রভাষক মুহাম্মদ আব্দুল মোমিন মুক্তি,সহ-সম্পাদক প্রভাষক ড.মোহাম্মদ কামরুজ্জামান বকুল,একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক হুসাইন আল মনসুর,সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম মজনু,আব্দুল মালেক,মোহাম্মদ আলী, দিবাকর কুমার ঘোষ,সাবেক সহকারী অধ্যাপক আব্দুদ দাইন সরকার,আব্দুস সাত্তার,ক্রীড়া কমিটির আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক প্রভাষক কামরুজ্জামান খান,সদস্য সচিব ও শরীর চর্চা শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তি। ফলাফল সংগ্রহ ও সংরক্ষণ কমিটির আহবায়ক প্রভাষক আব্দুল আলিম,সদস্য প্রভাষক আসমা খাতুন,প্রভাষক সাহিদা খাতুন,প্রভাষক তাছলিমা পারভীন,প্রভাষক উম্মে সালমা।ধারা বর্ণনা করেন প্রভাষক আকমাল হোসেন,প্রভাষক কামরুন্নাহার আজাদ, ট্র্যাক ও ফিল্ড ইভেন্টের বিচারক মন্ডলীর আহবায়ক প্রভাষক মাসুম আল ফিরোজসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ। খেলায় মাঠ অধিনায়কের দায়িত্ব পালন করেন মোতালেব হোসেন বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে