'সব কথা সবার কথা’ শ্লোগান নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে স্যাটেলাইট চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত হয়েছে। চ্যানেল এস উপজেলা প্রতিনিধি আয়োজনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ বর্ষপূতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী মডেল প্রেস কাবের সভাপতি রবিউল ইসলাম পাতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল। চ্যানেল এস এর পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেস কাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি সাইদুর রহমান, ফেরদাউস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পলাশবাড়ী মডেল প্রেস কাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, খবরবাড়ী টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সদস্য ছাদেকুল ইসলাম রুবেল, প্রেস কাব পলাশবাড়ীর সহ-সভাপতি আরিফ উদ্দিন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সোহেল রানা, আসলাম আলী, হামিদুল ইসলাম, শাহ আলম সরকার, ওমর ফারুক, ফজলার রহমান, ইছানুল হক মিলন ও মাসুদ রানাসহ অন্যান্যরা। শেষে সাংবাদিকের উপস্থিতিতে কেক কর্তনের মাধ্যমে চ্যানেল এস এর বর্ষপূতি পালন করা হয়।