বাউফলে জামায়াত কার্যালয় অভিযানের প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৪ পিএম
বাউফলে জামায়াত কার্যালয় অভিযানের প্রতিবাদে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে জামায়াত কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা । আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসহাক মিয়ার  নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাচন পরিচালক আতিকুল রহমান নজরুল, আইটি বিষয়ক কর্মকর্তা ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, অধ্যক্ষ কাজী আব্দুর দাইয়ানসহ  স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “গভীর রাতে বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে  জামায়াত কার্যালয়ে অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ধরনের পক্ষপাতদুষ্ট আচরণের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ  হয় ।” নেতৃবৃন্দ আরও বলেন, “জামায়াত একটি শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। পরিকল্পিতভাবে সংগঠনটিকে বিতর্কিত করতে যারা ‘ট্রিপল নাইন’-এ ফোন দিয়ে জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনায় উদ্বুদ্ধ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”

আপনার জেলার সংবাদ পড়তে