লক্ষ্ণীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ আটক ১

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৪ পিএম
লক্ষ্ণীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ আটক ১

লক্ষ্ণীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্স থেকে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটারসহ সোহেল রানা (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে লক্ষ্ণীপুর -৩ আসনের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্স থেকে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ভোটে ব্যবহৃত ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট  হাসান মাহমুদ নাহিদ জানান, উদ্ধারকৃত সিলগুলো তৈরির কোনো বৈধ অনুমতি নেই এবং এগুলো প্রস্তুত করা সম্পূর্ণ বেআইনি। আটক সোহেল রানা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, একজন ব্যক্তি তার কাছে ছয়টি সিল তৈরির অর্ডার দিয়েছিল। এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আপনার জেলার সংবাদ পড়তে