ফুলবাড়িয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :
| আপডেট: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৭ পিএম | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৭ পিএম
ফুলবাড়িয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার  বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বহিস্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির সদস্য সোলাইমান রিপন, মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, নাজমুল হাসান রানা, আবুল কালাম সরকার এবং ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মনিরুজ্জামান।

আপনার জেলার সংবাদ পড়তে