ভালুকায় এনসিপি ১২ দফা ইশতেহার ঘোষণা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০৫ পিএম
ভালুকায় এনসিপি ১২ দফা ইশতেহার ঘোষণা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ডা. জাহিদুল ইসলাম বলেন, ভালুকার পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্বাস্থসেবা,সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, মাতৃমৃত্যু রোধ,পরিকল্পিত শিল্পয়ন ও নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা, নাগরিক স্বচ্চতাসহ একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। ঘোষিত ১২ দফা ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার ১১ দলীয় জোট নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে সকল সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করা হবে। সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভালুকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে