দৌলতপুরে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১০ পিএম
দৌলতপুরে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্দোগে ২ দিন ব্যপি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়েছে। ৪ ও ৫ ফেব্রুয়ারী বুধ ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী নাসির উদ্দীন বিশ্বাস পলিটেকনিক্যাল ইন্সিটিটিউটে চক্ষু চিকিৎসা শিবির শুরু হয়। এখানে এলাকার মানুষের চোখের চিকিৎসা সেবা এবং ছানি পড়া রোগীদের বিনা মূল্যে লেন্স সংযোজনের জন্য নিজেস্ব পরিবহনে খুলনা নিয়ে যায় ও লেন্স সংযোজোনের পর নিয়ে আসে।  বিভিন্ন এলাকা থেকে আগত ২ হাজার ৫ শত চক্ষু রোগীর চিকিৎসা সেবা  দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১ হাজার ২’শ রোগীর লেন্স সংযোজনের জন্য নির্ধারণ করেন সেবায় নিয়োজিত ডাঃ শেখ হাসিবুল ইসলাম ও ডাঃ মোস্তাফিজুর রহমান।  নাসির গ্রুফ অব ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা জয়েন উদ্দীন ও হাবিবুর রহমান হাবীব জানান প্রতি বছর ২/৩ বার নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোগীদের স্বল্প খরচে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়ে আসছে,সার্বিক দ্বায়ীত্ব পালন করেন ইন্সিটিটিউটের অধ্যক্ষ মোঃ লিয়াকত আলি।

আপনার জেলার সংবাদ পড়তে