বাঘায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৮

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৭ পিএম | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৭ পিএম
বাঘায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৮
রাজশাহীর বাঘায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো-উপজেলার জোতকাদিরপুর গ্রামের রনজিতের ছেলে জুয়েল, কিশোরপুর গ্রামের সুরাত আলীর ছেলে বাবুল আলী, চাকিপাড়া গ্রামের সাহজান আলীর ছেলে সাঈদ, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সৌরভ আহসান বাপ্পি, ভানুকর-মীরগঞ্জ গ্রামের মাহাবুব মন্ডলের স্ত্রী আসমা খাতুন, চকরাজাপুর গ্রামের এলাহী প্রামানিকের ছেলে রিজন এবং তিন মাসের মাসের সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম ও মিঠু। এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে