যশোর -৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হোসেন আজাদ। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রধান সড়ক, মধু সড়ক, হাসপাতাল সড়কসহ বিভিন্ন সড়কে লিফলেট বিতরণকালে তাঁর সঙ্গে ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মোকসেদ আলম প্রমূখসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।