দিনাজপুরের কাহারোলে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও ঢাকার আয়োজনে এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল-মুসা(পিপিএম)। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাজ উদ্দীন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ আতাবউদজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোকলেদা খাতুন মীম, এএসপি কাহারোল (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, ওসি রোমেল বড়ুয়া, উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকারসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জানা যায়, অত্র কাহারোল উপজেলায় ৪৬ জন প্রিজাইডিং অফিসার, ২৭১ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৫৪১জন পোলিং অফিসার এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।