ফরিদপুরের কোতয়ালীতে মাদক মামলার আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৩ পিএম
ফরিদপুরের কোতয়ালীতে মাদক মামলার আসামি  গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সাদ্দাম শেখ (২৪)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি রাতে সময় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার জিআর মামলা নং- ৫৫৬/১৪, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ২২(গ) এর ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: সাদ্দাম শেখ (২৪), পিতা- মোঃ শেখ শহিদ, সাং- খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়ক, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে