মণিরামপুরে এনামুল হকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৬ পিএম
মণিরামপুরে এনামুল হকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

যশোরের মণিরামপুরে নারী কর্মীদের লাঞ্ছিত করা হচ্ছে রাস্তা-ঘাটে, তাদের পরনের পোষাক খুলে নেওয়ারও হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত। শ্যামকুড় ও ঝাপা ইউনিয়নে জামায়াত মহিলা কর্মীদের এভাবে অপদস্থ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। মঙ্গলবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক এ কথাগুলো বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ধানের শীষ এবং কলসের কর্মীরাই এগুলো করছেন। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, দাড়িপাল্লা প্রতীকের সঙ্গে প্রতিযোগীতা বা প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি আব্দুর রশীদ আহমাদের। মতবিনিময়ের সময় গাজী এনামুল হক আরও বলেন, নির্বাচিত হলে অভিশপ্ত ভবদহের সমস্যার সমাধান, অবহেলিত রাস্তা-ঘাট সংস্কার, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ এবং মণিরামপুর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে প্রার্থী গাজী এনামুল হক আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এমনটা মনে করা হচ্ছে।  মতবিনিময়ে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জামায়াত নেতা আহসান হাবীব লিটন, সাবেক আমীর মাওলানা লিয়াকত হোসেন, জুলাই যোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে