হাটহাজারীতে সিএনজি যাত্রী সেজে ছিনতাই, থানায় অভিযোগ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৩ পিএম
হাটহাজারীতে সিএনজি যাত্রী সেজে ছিনতাই, থানায় অভিযোগ

চট্টগ্রামের  হাটহাজারীতে সিএনজি যাত্রী সেজে অজ্ঞাতনামা পাঁচ ছিনতাইকারী স্বরচিতা রায় (৫৬) নামের এক শিক্ষিকার নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।  ভিকটিমের স্বামী রিটন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান, এ ঘটনায়  হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে চট্টগ্রাম ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকালের দিকে ভিকটিম শিক্ষিকা বিদ্যালয় ছুটি শেষে চট্টগ্রামস্থ নিজ বাসায় ফেরার পথে সরকারবাজার থেকে সিএনজিতে উঠলে চলন্ত ওই সিএনজিতে যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের কবলে পড়েন তিনি। ওইদিন নাজিরহাটের দিক থেকে আসা ওই সিএনজি গাড়ীতে ড্রাইভারসহ ৫ জন পুরুষ লোক বসা ছিল। পিছনে একসিট খালী থাকায় ভিকটিম পিছনের সিটে বসেন। পরে সিএনজি গাড়ীটি চারিয়া বোর্ড স্কুলের সামনে আসলে একজন যাত্রী নামার কথা বলে গাড়িটি দাড়া করান। এসময় সিএনজিতে থাকা যাত্রীগনের মধ্যে একজন যাত্রী ভিকটিম ওই শিক্ষিকার কোলে বসে পড়ে এবং অপর দুই যাত্রী ভিকটিমের দুই পাশে হাত দুই দিকে টানা দিয়ে ধরে রাখে। এবং সিএনজি ড্রাইভার সিএনজি গাড়ী উল্টো ঘুরিয়ে পুনরায় চারিয়া বোর্ড স্কুল থেকে কাটিরহাটের দিকে যেতে থাকে। এর মধ্যে চলন্ত সিএনজি গাড়ীর মধ্যে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমের সাথে থাকা হাত ব্যাগ থেকে একটি এন্ড্রয়েট ও একটি বাটন ওয়ালা মোবাইলফোন সহ নগদ ২/৩ হাজার টাকা এবং ভিকটিমের ব্যবহৃত ০৪ (চার) আনা ওজনের স্বর্ণের আংটি ০১টি ও ১২ (বার) আনা স্বর্ণ দিয়ে বাঁধানো দুটি শাখা সর্বমোট ০১ ভরি ওজনের স্বর্ণের আংটি ও শাখা যার আনুমানিক মূল্য ২ লাখ পঞ্চাশ হাজার টাকাসহ তার ব্যবহৃত মোবাইলফোন ও নগদ টাকা নিয়ে যাবার আগে ভিকটিমের চোঁখে  মরিছের গুরা মেরে বালুরটাল নামক এলাকায় ফেলে দিয়ে চলে যায়। পরে পথচারী লোকজন তাকে উদ্ধার করে ঘটনা পারিবারকে জানালে তারা ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে নিকটস্থ মডেল থানায় অভিযোগ করেন।  জানতে চাইলে ভিকটিমের স্বামী রিটন চৌধুরী   জানান, এখনো পর্যন্ত দুষ্কৃতকারীদের কাউকে শনাক্ত বা গাড়িটি চিহ্নিত করার মতো কোনো খবর পাইনি তবে গত সোমবার  রাতে থানা পুলিশ ফোনে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তিনি এ ঘটনার জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।  হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুর রহমান জানান, ভিকটিম থেকে স্বর্ণ নিতে পারেনি তবে ঘটনা যেহেতু ঘটছে এটা দেখতে হবে, এটা প্রতিরোধ করতে হবে।তা না হলে কাল আরেকজন আক্রান্ত হবেন। এটা পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে