লোহাগড়ায় আইনজীবির তত্বাবধানে ধানের শীষের গণমিছিল

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৩ পিএম
লোহাগড়ায় আইনজীবির তত্বাবধানে ধানের শীষের গণমিছিল

নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এজেডএম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষ প্রতীকের  এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লোহাগড়ার সন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি মোঃ কামরুজ্জামান কচির আয়োজনে শহরের  মোল্যার মাঠ থেকে মিছিলটি বের হয়ে লক্ষীপাশা-লোহাগড়ার বাজার প্রদক্ষিন করে আলাউদ্দিন মুন্সির মোড়ে শেষ হয়। নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক  প্রকৌশলী তাইবুল হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট  ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি মোঃ কামরুজ্জামান কচি, অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্তিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির সহ সভাপতি সাচ্চু মিয়া,সহ সভাপতি আবু হায়াত সাবু, পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহীন বিপ্লব, যুগ্ম সাধারন সম্পাদক শামসুল হক আজাদ, মোল্যা আকিদুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল হক চন্দন, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন, কেন্দ্রী ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা লাক্সী, , জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, বিএনপি নেতা ডাক্তার ইউসুফ আলী, রঞ্জু বিশ্বাস, হান্নান শেখ,মাসুদ রানা, তানভীর হোসেন,আজম মৃধা,আবুল হোসেন, কামরুল মৃধা,মিল্টন জোমাদ্দার, হিরোক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে