মিনুর পক্ষে আইনজীবী ফোরামের উদ্যোগে প্রচার মিছিল

এফএনএস রাজশাহী: | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১০ পিএম
মিনুর পক্ষে আইনজীবী ফোরামের উদ্যোগে প্রচার মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট জমশেদ আলী, অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, এডভোকেট এনামুল হক, বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব  আলী আশরাফ মাসুম, এডভোকেট সানোয়ার কবির খান ইশা, এডভোকেট পারভেজ তৌফিক জাহিদী, অ্যাডভোকেট রাইসুল ইসলাম ( পিপি ), এডভোকেট মাহমুদুর রহমান রুমন, এডভোকেট আব্দুল মো : চৌ : রুমি, এডভোকেট ইমতিয়ায়ার  মাশরুল আলামিন, এডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট এজাজুল হক, অ্যাডভোকেট আব্দুল মালেক রানা ( সদস্য সচিব ), এডভোকেট শামসাদ বেগম মিতালী, এডভোকেট তানভীর জুলেট, অ্যাডভোকেট নয়ন, এডভোকেট শাহীন, অ্যাডভোকেট এনামুল হক এম,  অরিন মাহফুজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে