কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার দিনব্যাপী বিএনপি মনোনিত ধানের শীষের পদপ্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত হয়। মথুরাপুর ইউনিয়নবিএনপির সভাপতিসুরাতআলীসেন্টুর সভাপতিত্বে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।তিনি প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। আয়োজিত নির্বাচনী গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী সবুজ,অধ্যাপক আতাউর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা শামীম রেজা মোল্লা, মোঃ রুহুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যানগোলাম মোস্তফা,আসিফ শিশিরমোল্লা, অধ্যক্ষ রেজাউল করিম, অ্যাডভোকেট রমজান আলী,যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল দৌলতপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিরযুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব।অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা বজলুর রহমান, অধ্যাপক ফরজ উল্লাহ, মোঃমহাসিন আলী,মুন্নাথ মন্ডল,বাহার আলী, শাজাহান আলী, আব্দুল মান্নান, বুলবুল আহমেদ, যুবদল নেতা মোঃ মাহবুবুর রহমান,ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য পৃথক পৃথক গণসংযোগে বক্তব্য রাখেন।বুধবার দিনব্যাপ সকাল থেকে শুরু করে সারাদিনব্যাপী মথরাপুর ইউনিয়নের মথরাপুর স্কুল বাজার, মথুরাপুরহাট-বাজার,সাজীপাড়া, বাগওয়ান, খড়ের মাঠ, টেনশন মোর, হোসেনাবাদ, কই পাল, তারাগুনিয়া,ফারাকপুর সহ বেশ কয়েকটি এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চলে।