নীলফামারীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে শুভেচ্ছা মিছিল করেছে শিক্ষার্থীরা। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শহরের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা রেদওয়ানুল হক বাবু। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে শেষ হয়। এ সময় নানান শ্লোগান দিয়ে তারেক রহমানকে নীলফামারীতে স্বাগত জানান তারা। সাবেক ছাত্রদল নেতা রেদওয়ানুল হক বাবু বলেন, বিএনপি প্রধান নীলফামারীতে আসছেন এটি বড় আনন্দের ব্যাপার। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার আগমন বিশেষ আবহ সৃষ্টি হবে এলাকায়। তাকে শুভেচ্ছা জানাতে তরুণ তরুণী এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মিছিল করেছে। তিনি বলেন,তারণ্যের বাংলাদেশ গড়তে তারেক রহমান নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছেন। আগামি নির্বাচনে তিনি ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে হাতে হাত মিলিয়ে কাজ করারও আহবান জানান তিনি।