১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করতে ভোলার দৌলতখানে দৃষ্টিনন্দন দুইটি বিলবোর্ডের প্রশংসায় ভাসছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান পৌর শহরের জনসমাগম এলাকায় দুর্নীতি দমন কমিশনের দুইটি বিলবোর্ড তরুণ ও সাধারণ ভোটারদের নজরকারে। পৌর শহরের দক্ষিণ বাজার সেলিম চত্বরে (দুদক) বিলবোর্ডের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা প্রচারে ভোটারদের দৃষ্টি আকষর্ণ করে। দুদকের দুইটি বিলবোর্ড হচ্ছে : দেশকে ভালোবাসুন নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন এবং সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। তরুণ ভোটারদের উদ্দেশ্যে এবং সচেতন সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই প্রচার প্রচারণার অংশ হিসেবে দুদকের এই পদক্ষেপ বলে জানাগেছে। নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি করতে এবং সুশাসন, ন্যায় বিচার ও টেকসই একটি দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মানের জন্য সৎ, যোগ্য প্রার্থী নিবার্চন করার লক্ষ্যে দুদকের এই বিলবোর্ড। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনতা ব্যাংকের পরিচালক ও সাবেক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের জানান, তরুণ ও সচেতন ভোটাররাই পারে আগামীদিনে দুর্নীতি মুক্ত ও পরিবর্তনের একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।