বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন স্বাধীনতা অর্জনের ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে বার বার সুযোগ পেয়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছে। জনগনকে ক্ষমতায়িত করেনি। তারা শুধু কোটি কেটি টাকা লুট করেছে। মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতি করেছে। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, জনগণ গণ অভ্যূত্থানের মাধ্যমে যাদের তাড়িয়েছেন তারা ২৮ লক্ষ কেটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কেন দূর্নীতি হতে দেবনা। আমরা দূর্নীতি করিনা, দূর্নীতিকে প্রশ্রয় দিবনা। আমরা ব্যাংক লুট করিনা লুটকারীদের প্রশ্রয় দিবনা। জামায়াতে ইসলামী আমীর বলেছেন আমরা আগামী ১২ ফেব্রুয়ারী'র নির্বাচনে জামায়াতে ইসলামী বা কোন গোষ্ঠী অথবা কোন বিশেষ শ্রেণীর মানুষের বিজয় চাইনা। আমরা ১প কোটি মানুষের বিজয় চাই। আর ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হলে জামায়াতে ইসলামী'র দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি আজ বৃহষ্পতিবার বেলা সোয়া ১১টায় নওগাঁ "এটিম" মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। জেলা আমীর খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নেতা ব্যারিষ্টার এএসএম শাহরিয়ার কবির, জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চল প্রধান ও বগুড়া-আসনের প্রার্থী অধ্যক্ষ শাহাব উদ্দিন, নওগাঁ-১ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম শরীক দল এবি পার্টি নেতা এ্যাড. কাজী আতিকুর রহমান, জুলাই যোদ্ধা ফিরোজ হোসেন এবং ২৪শে শহীদ শারমিনের মা। সকাল নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতাকর্মী সমর্থক নওগাঁ এ টিম মাঠে এসে সমবেত হন। জনসভা শুরুর নির্দিষ্ট সময়ে বেলা ১১টার মধ্যে এটি মাঠ এবং সংলগ্ন এলাকাসমূহ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জামায়াতের আমীর বলেছেন যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ২৪ শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল তাদের সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে প্রকৃত গণতন্ত্র মানুষের মুক্তি আসবেনা। ফেসবুকে নারীদের নিয়ে ভাইরাল বিষয় নিয়ে তিনি অনুভূতি ব্যাক্ত করে বলেন গত ৫দিন ধরে আমার উপর মিশাইল মারা হচ্ছে। আমার এক্স আইডি হ্যাক করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা করে যারা ফায়দা হাসিল করতে চায় তারা দেশকে গোলাম বানাতে চায়। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না। পরিবার তন্ত্র বজায় রাখতে চায়। অথচ আমরা একসাথে তাদের সাথে লড়াই করেছি। তারাই আমাকে মিশাইল মেরেছে। আমি তাদের ক্ষমা করে দিলাম। তিনি আগামী নির্বাচনে জয়লাভ করলে নওগাঁয় চার লপন সড়ক নির্মান, পূর্নাঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মানের অঙ্গিকার করেন। এ ছাড়াও তিনি নওগাঁকে কৃষি প্রধান পুরো উত্তরাঞ্চলে কৃষি গবেষনা কেন্দ্রের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন নওগাঁ এবং চাপাই নবাবগঞ্জ জেলা আম ও লিচু উৎপাদনের জন্য প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলার দাবি রাখে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সে দাবী পূরণ করবে। এ ছাড়াও তিনি নওগাঁয় ধান ও ফল গবেষণা ইনস্টিটিউট এবং কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেন।তিনি বলেন আমরা ক্ষমতায় গেলে কেথায় প্রধানমনন্ত্রীর বাড়ি, কোথায় রাষ্ট্রপতির বাড়ি তা দেখে নয় বরং বাংলাদেশের কেন এলাকার মানুকি কষ্টে আছে তাদের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা হবে। আমরা সুষম উন্নয়ন করবো। অঞ্চল ভিত্তিক নয়। আমরা কাউকে চুরি ও লুট করতে দেবনা।ইতিমধ্যে দেশের যে টাকা চুরি হয়েছে সেগুলো পেটের মধ্যে হাত ঢ়ুকিয়ে দিয়ে উদ্ধার করে আনবো। তিনি বলেন আমরা বেকার ভাতা দিয়ে জাতিকে পঙ্গু করতে চাইনা। যুব সমাজকে পর্যাপ্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কাজ তুলে দিতে চাই। তারা দেশে বিদেশে কাজ করে দেশের জন্য সন্মান বয়ে আনবে। জনসভায় জামায়াতে ইসলামীর আমীর নির্নবাচিত হলে নওগাঁ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আস্তবায়ন করবার প্রত্যাশা ব্যক্ত করেন।