পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০৮ পিএম
পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।  উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় চৌমাথা মোড় আন্ডারপাসের নিচে তারা অবস্থান কর্মসূচী পালন করেন। পরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে অবস্থান নেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম খান, সমন্বয়ক নাসিমুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচীতে উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়। বক্তারা দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবী জানান। দীর্ঘদিন ধরে দাবী উপেক্ষিত থাকায় কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাপন ব্যাহত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তাদের দাবী আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দেন।

আপনার জেলার সংবাদ পড়তে