পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে জানান,ধানের শীষ এ অঞ্চলে ৮০ ভাগ ভোট পাবে। বিএনপির বিজয় লাভ করতে কোন সমস্যা হবেনা। তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বলেন,‘এ পর্যন্ত নির্বাচনে কোন সহিংস ঘটনা ঘটেনি। পাবনা-৩ এর নির্বাচনের পরিবেশ ভালো আছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আমি ও আমার দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি,ইনশাল্লাহ পাবনা-৩ এ নির্বাচনের পরিবেশ ভালো আছে।” তুহিন বলেন,এবারের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ইতোপূর্বে রুটিন নির্বাচন হয়েছে,এক তরফা নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে,ত্যাগ করেছে। সেই নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। আমি নির্বাচনের প্রচারণার শুরু থেকেই নির্বাচনী আচরণ বিধি মেনে চলছি। সরকারি বিধিবিধান মেনে চলছি। আপনাদের আশ্বস্ত করতে চাই,নির্বাচন সুষ্ঠু করতে,নির্বাচনের পরিবেশ ভালো রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। অন্য কোন দলের প্রার্থীও যেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলে। তারাও যেন পরিবেশ বিঘ্ন ঘটে এমন কোন কাজ না করে।” তিনি আরো বলেন,অন্য কোন দলের পক্ষ থেকে বড় ধরণের কোন ঘটনা ঘটানো হয়নি,এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।” তুহিন সাংবাদিকদের একজন সচেতন নাগরিক হিসেবে,সংবাদকর্মী হিসেবে সাংবাদিকদের নিরপেক্ষ ও গঠণমূলক দায়িত্ব পালন করার আহবান জানান। মতবিনিময় সভায় হাসান জাফির তুহিন চলনবিল অধ্যুষিত এই তিন উপজেলার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার চাটমোহর উপজেলার বোঁথর গ্রামে তুহিনের বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ধানের শীষের তিন উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুল,চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.মজিবর রহমান,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আব্দুদ দ্য়াইন মঞ্জু,ফরিদপুর পৌর বিএনপির নেতা মোঃ এনামুল হক,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউর রহমান,চাটমোহর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ,বিএনপি মনিটরিং সেলের আহবায়ক ভিপি সেলিম রেজা স্বেচ্ছাসেবক দলের চাটমোহর উপজেলা আহবায়ক রেজাউল করিম সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।