চাটমোহর উপজেলার বিলচলন দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি এ্যাড.শরিফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সহকারি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম,সহকারি অধ্যাপক মোঃ ওমর ফারুক,সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।