বিরলে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫২ পিএম
বিরলে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ

১১ দলীয় ঐক্য মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট কামনা করে গণসংযোগ ও প্রচার-প্রচারনা করেছেন। বৃহস্পতিবার বিকালে বিরল পৌরশহরের ব্যবসায়ীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতের উপজেলা আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি আজমীর হোসাইন,  শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাজমুল ইসলামসহ জোটের শরীক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে