রহমতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
রহমতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের ধানের শীষ প্রতীকের পক্ষে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজগুরু বোয়ালিয়া গ্রামে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম সিজন সিকদার, দুলাল চন্দ্র সাহা, মোহাম্মদ টুটুল, আবুল হাসান সিকদার, মোহাম্মদ রিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ এ সময় বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তারা আশা প্রকাশ করেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বিজয়ী করবেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে