কুয়েটে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩০ পিএম
কুয়েটে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদকে (রোল নম্বর: ২৪০১০৮৯) বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলামকে (রোল নম্বর: ২৪১৯০৪০) চলমান টার্ম (প্রথম বর্ষ-দ্বিতীয় টার্ম; শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হলে মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধির আলোকে উক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে